পরেরদিন,,
৭ টার দিকে ব্যারিস্টার আংকেল আলেশাদের বাসায় চলে আসে। মূলত আলেশার মা তাড়াতাড়ি আসতে বলেছিল,,যেন এখান থেকে সকালের নাস্তা করে যায়।
আলেশার মা আলেশার জন্য অনেক রকমের খাবার তৈরি করে,, সবগুলো আলেশার পছন্দের খাবার। নিজের মেয়েকে নিজের হাতে রান্না করে কতদিন খাওয়াতে পারবে না তাঁর ঠিক নাই। তাই আজকে নিজের হাতে রান্না করেছে আলেশার পছন্দের খাবার।
আলেশা ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে নিচে চলে আসে,, তারপর সোজাসুজি ডাইনিং টেবিলে যায়..দেখতে পায়,,আলেশার মা খাবার বেরে টেবিলে রাখছে...আর আংকেল বাবার সাথে গল্প করছে আর তাঁর অপেক্ষায়।
আলেশা মা এসো বসো,,তোমার জন্য ই অপেক্ষা করছিলাম।
তারপর,,
আলেশা টেবিলে বসে বলে মা আমার খাবার বেরে দাও,,
হুম আসছি তুই বস...!
আলেশার মা একে একে আলেশার পছন্দের খাবার গুলো তাঁর সামনে রাখে,,
আলেশা দেখে হতবাক এতো খাবার...! 😳
এতো খাবার কেন মা..?? তুমি জানো না আমি এতো খেতে পারি না..?
আরে একদিন খেলে কিছু হবে না তুই খা তো।
না মা এতো খাবার খাওয়া যাবে না তুমি কি করেছে..? এতো খাবার কেউ রান্না করে..??
তা করব না কতদিন তোকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারব না ঠিক নাই..। তাই ভাবলাম আজকে কষ্ট করে তোর পছন্দের সব খাবার রান্না করি।
তাই বলে এতো খাবার..?
আচ্ছা তোকে সব খেতে হবে না। তুই প্রতিটা খাবার থেকে একটু একটু করে নিয়ে খা,,বাকি গুলো গরিবদের দিয়ে দিবো সমস্যা নেই।
হ্যাঁ আলেশা মা তোমার মা যখন বলছে,, তাহলে খেয়ে নেও। এতো কষ্ট করে রান্না করেছে খাও।
হ্যাঁ ঠিকই তো এতো কষ্ট করে তোর জন্য রান্না করছে,,তুই না খেলে পরে তোর মা মন খারাপ করে বসে থাকবে।
আচ্ছা ঠিক আছে খাচ্ছি তোমরা যখন এতো করে বলছো।
তারপর,,,
আলেশা চুপচাপ সবগুলো থেকে একটু একটু করে নিয়ে খাবার খাওয়া শেষ করে,, খাওয়া শেষ করে উঠে সোফায় গিয়ে বসে।
মা আমার ব্যাক টা কাউকে একটু বলে আংকেল এর গাড়িতে রাখতে বলো।
হ্যাঁ ঠিক আছে বলছি। এতো তাড়াহুড়ো কিসের..? যাওয়ার জন্য এতো ব্যস্ত হচ্ছিস কেন..? পরিক্ষা তো আজকে না যে দেড়ি হলে সমস্যা হবে।
সেটা হবে না কিন্তু যেতে হবে তাড়াতাড়ি কাগজপত্র আছে এইগুলো নিয়ে ভেজাল আছে,, সেগুলো তো সলভ করতে হবে।
তারপর ক্যাম্পাস এর ভিতরে যেতে পারব।
ঠিক আছে যাবি ,,খেয়েছিস এখন একটু রেস্ট নে,, তারপর যাবি।
আলেশা মায়ের সাথে আর কোনো তর্ক করে না।
তারপর,,
সাড়ে ৮ টার দিকে আলেশা রা বের হয় বাসা থেকে। রাস্তায় অনেক জ্যাম থাকায় তাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় আড়াইটা বাজে।
শহরে পৌঁছে আলেশা আগে গিয়ে কাগজপত্র জমা করে আসে,,ওইখানে যত কাজ সব সেরে.. ক্যাম্পাসের সামনে আসে,,, তারপর আরমান কে কল দেয়..!
আসসালামুয়ালাইকুম ☺️
ওয়ালাইকুমুস সালাম,,
কেমন আছো..? কি করছো..?
আলহামদুলিল্লাহ ভালো,, তুমি কেমন আছো..?
আলহামদুলিল্লাহ ভালো..!
বসে ছিলাম,,কখন পৌঁছেছো..?!
এইতো একটু আগেই,, তারপর কাগজপত্রের ঝামেলা মিটিয়ে ক্যাম্পাস এর সামনে আসলাম 😌
তারপর ভাবলাম তোমাকে কল দেই,,,ভেতরে গেলে তো আর কল দেওয়া হবে না 😒 আংকেল যেদিন আসবে সেদিন যদি আবার সুযোগ হয় তাহলে..!
ওও আচ্ছা ঠিক আছে। তাহলে যাও সাবধানে,, বেস্ট অফ লাক। ঠান্ডা মাথায় পরিক্ষা দেও,, ইনশাআল্লাহ তুমি পারবে বিশ্বাস আছে আমার।
হুম ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে অন্য সময় কথা হবে ☺️ নিজের খেয়াল রেখো,, সাবধানে থেকো,, সময় মতো খাবার খেয়ে নিও।
হুম ঠিক আছে তুমিও।
আই লাভ ইউ আরমান.! 🫶🫠
লাভ ইউ টু বউ জান 😘
আল্লাহ হাফেজ,,
***Download NovelToon to enjoy a better reading experience!***
Updated 34 Episodes
Comments